স্টার্টআপ ইনকিউবেশন প্রোগ্রামের যাত্রা শুরু করল
ময়মনসিংহ থেকে বিভাগীয় পর্যায়ের ইনকিউবেশন প্রোগ্রাম আয়োজন শুরু করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল।
কাউন্সিলের “উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ (iDEA) প্রকল্পের অধীনে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আবদুল জব্বার মিলনায়তনে চার দিনের এই মেন্টরিং প্রোগ্রামের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
প্রধান অতিথির বক্তব্যে তরুণদের ধৈর্য্য ধরে সফলতার পথে এগিয়ে যেতে অনুরোধ করেন তিনি।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান।
এসময় অনলাইনে যুক্ত হন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম।
এছাড়া, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান, iDEA প্রকল্পের পরিচালক ও অতিরিক্ত সচিব সৈয়দ মজিবুল হক এবং প্রকল্পের উপ-পরিচালক ও উপসচিব কাজী হোসনে আরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে মেন্টিরিং অনুষ্ঠান পরিচালনা করেন “ময়মনসিংহ স্টার্টআপ” এর সভাপতি মো: মোখলেছুর রহমান মামুন।
চারদিনব্যাপী এই মেন্টরিং প্রোগ্রামে অংশ নিয়েছেন স্থানীয় ৩০টি স্টার্টআপের ৬০ জন তরুণ উদ্যোক্তা।